চন্দনাইশে চালকদের দুর্ভোগ কমাতে পার্কিং স্ট্যান্ড করলেন এমপি জসিম আহমেদ
অবশেষে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হলো চন্দনাইশের গাছবাড়িয়ার পরিবহন চালকদের। চট্টগ্রাম-১৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের উদ্যোগে কার, মাইক্রোবাস, হাইচ ও সিএনজি চালকদের জন্য স্থায়ী পার্কিং স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছে।

