কপালে সারাজীবন ঝামেলাই লেখা, কী নিয়ে ক্ষুব্ধ পরীমনি?
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। একই সঙ্গে জীবনের নানা সমস্যা নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন, সারাজীবন ঝামেলা নিয়েই চলতে হবে, এমনটাই যেন তাঁর কপালে লেখা। তবে এসব পরিস্থিতি তিনি মেনে নিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।

