তামিলনাড়ুতে দিনে ৬টি সিনেমার শো, টিকিটের ভোগান্তি কমাতে নতুন নিয়ম
বড় বাজেটের সিনেমা মুক্তির সময় প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় ও টিকিটের সংকট কমাতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ভারতের তামিলনাড়ু সরকার। এখন থেকে রাজ্যটিতে কোনো সিনেমা মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন সর্বোচ্চ ছয়টি শো চালানো যাবে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার নতুন এই নিয়মে অনুমোদন দিয়েছে।

