কারিনার গলায় ৩০ ক্যারেটের পান্না, গয়নার পেছনে রাজকীয় ইতিহাস কী?
বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলি খানের উপস্থিতি মানেই বাড়তি আকর্ষণ। বিশেষ করে উৎসবের আয়োজনে তাঁদের পোশাক ও সাজসজ্জা নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। এবারের দীপাবলিতেও ব্যতিক্রম হয়নি। তবে কারিনার সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে গলার বিশাল পান্নার নেকলেস, যার সঙ্গে জড়িয়ে রয়েছে পতৌদি পরিবারের দীর্ঘদিনের ঐতিহ্য।

