হানিয়া আমির কেন বললেন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও সংগীতশিল্পী আসিম আজহারের বিয়ে নিয়ে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে এই তারকা জুটি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে দেশটির বিনোদন অঙ্গনে। এরই মধ্যে বিয়ের খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হানিয়ার একটি মজার মন্তব্য ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। একটি ভিডিওর মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব।’ তাঁর এই রসিক প্রতিক্রিয়া ঘিরেই এখন নতুন করে আলোচনা চলছে।

