অপরাধ-দুর্নীতি

ভালুকায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

শিশুকে ধর্ষণচেষ্টা অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফকিরের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।