অপরাধ-দুর্নীতি
খুলনা হত্যা মামলা: পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল
খুলনা হত্যা মামলা নিয়ে প্রায় এক দশকের বিচারিক প্রক্রিয়ার পর গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। খুলনার লবণচরা এলাকায় বাবা–মেয়েকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। তবে একই ঘটনায় মেয়েকে ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডের সাজা সংশোধন করে তাঁদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

