অপরাধ-দুর্নীতি

নাশকতার ঘটনায় বাড়ছে আতঙ্ক, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন ও ভাঙচুরের ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। সড়কে চলাচল, গণপরিবহনে যাতায়াত এমনকি সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। ফরিদপুরে পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যুর পর পরিস্থিতি নিয়ে নতুন করে নিরাপত্তার প্রশ্ন উঠেছে।

চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, চিকিৎসকের ওপর হামলার পর গ্রেপ্তার এড়াতে ওই বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

চন্দনাইশে বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে দুটি নিয়মিত মামলায় তিনজনসহ মোট চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত একজন আসামিও রয়েছেন।

পটিয়ায় একাধিক মামলার আসামি কিশোর গ্যাংয়ের সদস্য বাবু গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় ওমর ফারুক বাবু (২৩) নামে এক কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের দেবু সাদার বাড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবু ওই এলাকার মুহাম্মদ সেলিমের ছেলে।

গোপালগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, সকালে পুলিশের গাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে হাসিবের ওপর হামলা, অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী হাসিব।

ঢাকায় আবারও আতঙ্ক, বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। একই সময়ে ঢাকার আরও কয়েকটি এলাকায় বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাকায় স্কুলবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর কয়েকটি এলাকায় একই সন্ধ্যায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। ভাটারায় রাস্তার পাশে রাখা একটি স্কুলবাসে আগুন দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ও মালিবাগ এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তিনজনকে আটক করা হয়েছে।

১০ লাখ টাকা চাঁদা না দিলে লাশ গুমের হুমকি

চট্টগ্রামের মাঝিরঘাট এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লাখ টাকা চাঁদা দাবিতে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল সন্ত্রাসী। দাবিকৃত চাঁদা না দিলে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়। এই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও আসামিরা এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনের ৮ অফিসের তালা ভেঙে হার্ডডিস্ক ও টাকা লুট

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ ভবনে গতকাল গভীর রাতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল পরিকল্পিতভাবে ভবনের ৮টি সরকারি অফিসের তালা ভেঙে কম্পিউটারের হার্ডডিস্ক, নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে।

ছিনতাইয়ের অভিযোগে কৃষক দলের নেতাসহ গ্রেপ্তার ৩

নওগাঁর মহাদেবপুরে এক ভাঙারি ব্যবসায়ীর পিকআপে সংঘঠিত হওয়া ছিনতাইয়ের মাত্র আট ঘণ্টার মধ্যেই রহস্য উৎঘাটন করেছে জেলা পুলিশ। ছিনতাইয়ের সাথে জড়িত থাকার অভিযোগে কৃষক দলের নেতাসহ ৩জনকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ। সেই সাথে তাদের কাছ থেকে ছিনতাইয়ের ৯ লাখ ৩হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশে বিশেষ অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তাহসিফের মৃত্যুর রাতে কী ঘটেছিল, জিজ্ঞাসাবাদে জানালেন দীপ

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর আগের রাতের ঘটনাপ্রবাহ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। রিমান্ডে থাকা তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মৃত্যুর আগে তাহসিফ একটি বারে মদ্যপান করেন এবং পরে টঙ্গীর একটি মাঠে গিয়ে হেরোইন সেবন করেন বলে দাবি করা হয়েছে। তবে কীভাবে তিনি পানিতে পড়ে মারা গেলেন, সেই রহস্য এখনো উদঘাটন হয়নি।

দেবিদ্বারে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে অর্থ হাতিয়ে নিচ্ছেন ছাত্রদল নেতা

কুমিল্লার দেবিদ্বারে সরকারি ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা ও সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মহিউদ্দিন সরকারের বিরুদ্ধে।

পটিয়ায় চোরাই গরুর মাংস নিয়ে পালানোর সময় হাতেনাতে আটক ১

চট্টগ্রামের পটিয়ায় রাতের আঁধারে গরু চুরি করে জবাইয়ের পর মাংস নিয়ে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশাসহ এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তবে এ সময় সুযোগ বুঝে পালিয়ে যায় চক্রের আরও দুই সদস্য।

বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক জব্দ, আটক ১

সীমান্তে মাদক জব্দের ঘটনায় কুমিল্লায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জেলার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২৫ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট, ২৪ কেজি গাঁজা ও ১১৭ বোতল ইস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে। উদ্ধার করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

তাহসিফের পুরোনো পডকাস্টে শেখ হাসিনার ভিডিও নিয়ে কী উঠে এসেছিল?

শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়া এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ- দুটি বিষয় নিয়েই নিজের অবস্থান জানিয়েছিলেন বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি। সম্প্রতি তার মৃত্যুর খবর সামনে আসার পর পুরোনো সেই পডকাস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড রায়

জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় দলটির আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।