
ঈদগাঁওয়ে ড্রোন উড়িয়ে পুলিশের টহল কার্যক্রম, নেতৃত্বে থানার ওসি
কক্সবাজারের ঈদগাঁও থানার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।

কক্সবাজারের ঈদগাঁও থানার নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার কালিরছড়া এলাকায় ড্রোন উড়িয়ে বিশেষ নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করেছে পুলিশ।
চট্টগ্রামের পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মো. আমজাদ হোসেন নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ নভেম্বর মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমজাদ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।
নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছবেদুল ইসলাম রনি নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪নভেম্বর) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ প্রসিকিউশনের পক্ষ থেকে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। একই সঙ্গে মামলার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও চিফ প্রসিকিউটরের কার্যালয়ের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকা থেকে ইয়াছমিন আকতার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে শতাধিক বোমা (আইইডি), বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দুটি আগ্নেয়াস্ত্র ও ২৫৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করার পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করা হয়। শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
চট্টগ্রামের পটিয়া থেকে ফিল্মি স্টাইলে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত মোটরভ্যান উদ্ধার করেছে পুলিশ। ২১ নভেম্বর (শনিবার) বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় ভ্যানের পাঁচটি ব্যাটারি সাইফু ব্যাটারি হাউস থেকে উদ্ধার করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে কক্সবাজার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আলা উদ্দিন।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই চট্টগ্রাম নগরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার ওই বাড়িটিতে আগুন দেওয়া হয়।
চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাঁদের নামে থাকা ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া জমি, বাড়ি ও ফ্ল্যাটসহ বিভিন্ন স্থাবর সম্পত্তিও জব্দের কথা জানিয়েছে সংস্থাটি।
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ১১মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।
গভীর রাতে খুলনা সিটি করপোরেশনের নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে বোমাটি থেকে আগুন ছড়িয়ে পড়েনি। ঘটনার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
যশোরের শার্শায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির দায়ে বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী সাইফুল ইসলাম সুমনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ এবং বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
চট্টগ্রামের পটিয়ায় এক বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই বৃদ্ধের মাথায় দিতে হয়েছে ১৯টি সেলাই। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর প্রাণে বেঁচে ফিরেছেন তিনি।
কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) এক বিশেষ অভিযানে নাফ নদ হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, এই অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় সাবরাং ইউনিয়নের গোলার পাড়া এলাকার লালু মিয়ার ছেলে মো. হোসেনকে (৫০) আটক করা হয়। একই এলাকার বসুর ছেলে মো. শাকের পালিয়ে যাওয়ায় তাকে এ ঘটনার পলাতক আসামি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় আসা চট্টগ্রামের অ্যাডভোকেট কামাল উদ্দিনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে কর্ণফুলী থানা পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়।
নওগাঁর বলাকা নামক একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের পর যমজ সন্তানের মধ্যে এক নবজাতককে পরিবারের কাছে হস্তান্তর করায় নিখোঁজ হওয়ার অভিযোগ তোলে পরিবার। এ ঘটনায় আরেকটি নবজাতক উধাও হয়েছে দাবি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির পরিবার।