যমজ কন্যা জন্মের পর তালাক, শেষমেশ স্ত্রীকে ঘরে নিলেন স্বামী
যমজ কন্যা জন্মের পর তালাক—এমন একটি হৃদয়বিদারক ঘটনা প্রকাশের পর অবশেষে সুখবর ফিরেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোলা গ্রামের এক পরিবারে। কন্যাসন্তান জন্ম দেওয়ার কারণে যে নারীকে স্বামীর সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছিল, শেষ পর্যন্ত সেই স্ত্রী ও তার দুই শিশুকন্যাকে পুনরায় গ্রহণ করেছেন স্বামী। প্রশাসন ও পুলিশের উদ্যোগে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে রিনা খাতুনের জীবনে। মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর থানায় উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকের আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসানের উদ্যোগে দুই
