খাদ্য অনিয়মে চট্টগ্রামে বড় জরিমানা, ফ্লেভারস-মেরিডিয়ানসহ ৪ প্রতিষ্ঠান
খাদ্য অনিয়মের অভিযোগে চট্টগ্রামে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ পণ্য, পোকামাকড়ের উপস্থিতি, অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়েছে এসব প্রতিষ্ঠানে। শনিবার (২২ আগস্ট) বিশুদ্ধ খাদ্য আদালতের সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রমে এসব জরিমানা করা হয়। অভিযানের পর সংশ্লিষ্ট মহলে নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।
বাকলিয়া এক্সেস রোডে অটোরিকশার দাপট, বাড়ছে আতঙ্ক
ট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একসময় স্বস্তির নতুন পথ ছিল বাকলিয়া এক্সেস রোড। যানজট এড়িয়ে নগরের গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি করেছিল সড়কটি। চকবাজার, নিউমার্কেট, চট্টগ্রাম মেডিক্যাল কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত সহজ হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। কিন্তু সময়ের সঙ্গে সেই স্বস্তির পথেই এখন তৈরি হয়েছে অস্বস্তি ও আতঙ্ক। অটোরিকশার বেপরোয়া চলাচল, যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানো-নামানো এবং অনিয়ন্ত্রিত যানবাহনের চাপে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা।
গোপন ভিডিও: স্টার সিনেপ্লেক্সে যুবক আটক
গোপন ভিডিও ধারণের অভিযোগে চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকার ফিনলে স্কয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্স থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে ঘটে যাওয়া এ ঘটনায় জিতু পাল (২৩) নামের ওই যুবকের বিরুদ্ধে ওয়াশরুমে এক নারীর ভিডিও ধারণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। তিনি গত সাত-আট মাস ধরে ওই সিনেপ্লেক্সে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে। ঘটনার পর বিষয়টি নিয়ে সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।
আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, দুর্ভোগে রোগীরা
সকাল থেকেই রোগীদের ভিড় ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। কেউ এসেছেন এক্স-রে করাতে, কেউ আলট্রাসনোগ্রাফির জন্য অপেক্ষা করছেন। এর মধ্যেই চমেক হাসপাতালে বিদ্যুৎ চলে যাওয়ায় হঠাৎ ব্যাহত হয় হাসপাতালের গুরুত্বপূর্ণ সেবা। প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বন্ধ ছিল বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা। এতে চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।
ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২জন
চাঁদপুরে ইলিশ বিক্রির নামে প্রতারণা করার অভিযোগে সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযানে প্রতারণায় ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার
কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি চলন্ত এসি বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর মর্মান্তিক এই ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

