চট্টগ্রাম উত্তর বন বিভাগের বৃক্ষমেলায় ব্যাপক সাড়া, ৫ দিন বাড়ল মেলার সময়
চট্টগ্রামের লালদিঘী ময়দানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ ব্যাপক সাড়া ফেলেছে। বৃক্ষপ্রেমী মানুষের আগ্রহ ও নার্সারি মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মেলার সময়সীমা আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা।
বিদ্যুৎ টাওয়ারে যুবক, নামার চেষ্টা নিয়ে চাঞ্চল্য
বিদ্যুৎ টাওয়ারে উঠে পড়েছেন এক যুবক। চট্টগ্রামের ফটিকছড়িতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) এমন একটি ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ওই যুবক একটি উচ্চক্ষমতার বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের বেশ ওপরে অবস্থান করছেন। টাওয়ারের কাঠামোর ওপর বসে থাকা অবস্থায় তাঁকে দেখা যায়। ঘটনাটি দেখে আশপাশের মানুষজনের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
কুমিল্লার চৌদ্দগ্রামে সিএনজি চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল গ্রেফতার
বিল্লাল হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।
ঈদে মিলাদুন্নবী: চট্টগ্রামে ৫৫তম জশনে জুলুসে জনসমুদ্র
জশনে জুলুস ঘিরে বুধবার (২৬ আগস্ট) উৎসবমুখর হয়ে উঠেছে চট্টগ্রাম নগর। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুসে লাখো মানুষের অংশগ্রহণে নগরের বিভিন্ন সড়ক জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই নগরের বিভিন্ন এলাকা এবং দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে শোভাযাত্রায় যোগ দেন।
স্থানীয় নির্বাচনে এনসিপির বড় সিদ্ধান্ত, একক প্রার্থী দেবে দল
স্থানীয় নির্বাচন এনসিপি এককভাবে করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম। আগামীতে দেশের প্রতিটি সেক্টরে দলটি নিজেদের প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি। সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন সারজিস। একই অনুষ্ঠানে দলের নেতারা সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সমালোচনা করেন এবং একাধিক বিষয়ে তাদের দাবি তুলে ধরেন।
রেল ইঞ্জিন সংকটে চট্টগ্রাম, প্রতিদিনই ভয়াবহ শিডিউল বিপর্যয়
রেল ইঞ্জিন সংকটে চট্টগ্রামে যাত্রীসেবা বড় ধরনের চাপে পড়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের ৯০টি লোকোমোটিভের মধ্যে ৪৮টিই এখন বিকল হয়ে পড়ে আছে। ফলে মাত্র ৪২টি ইঞ্জিন দিয়ে চট্টগ্রাম থেকে বিভিন্ন রুটে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। ইঞ্জিনের ঘাটতি সামাল দিতে গিয়ে নিয়মিত শিডিউল ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো ট্রেন এক থেকে দুই ঘণ্টা, আবার কিছু ক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। নির্ধারিত সময়ে অফিস, ব্যবসা কিংবা গুরুত্বপূর্ণ কাজে পৌঁছাতে
১০ মিনিট সময় চেয়ে লাখো রোহিঙ্গার আকুতি
রোহিঙ্গা প্রত্যাবাসনের দাবিতে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার ব্যতিক্রমী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘নাইন ইয়ারস গন, থিংক টেন মিনিটস ফর রোহিঙ্গা’—এই প্রতিপাদ্য সামনে রেখে নবম রোহিঙ্গা গণহত্যা স্মরণ দিবসে ঘরে ফেরার আকুতি জানিয়েছেন লাখো রোহিঙ্গা। সকাল থেকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের ফুটবল মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী রোহিঙ্গারা। তাদের একটাই দাবি—নিজেদের জন্মভূমি মিয়ানমারের আরাকানে নিরাপদে ও মর্যাদার সঙ্গে ফিরে যেতে চান তারা।
ডুয়েলগেজ রেললাইনে বদলে যাবে দক্ষিণ চট্টগ্রাম, খুলবে নতুন সম্ভাবনা
ডুয়েলগেজ রেললাইন ঘিরে দক্ষিণ চট্টগ্রামে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। চট্টগ্রাম বন্দরকে দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করতে চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রায় ৫৯ দশমিক ৯৩ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ডুয়েলগেজ চালু হলে একই লাইনে মিটারগেজ ও ব্রডগেজ—দুই ধরনের ট্রেন চলতে পারবে। ফলে যাত্রী ও পণ্য পরিবহণে সক্ষমতা বাড়ার পাশাপাশি দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন। বাংলাদেশ রেলওয়ের চলমান
রাউজানে মন্দিরের স্বর্ণালংকার চুরি, গ্রেপ্তার ১
মন্দিরের স্বর্ণালংকার চুরির ঘটনায় চট্টগ্রামের রাউজানে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে চোরাইকৃত স্বর্ণালংকার ও রৌপ্য উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মুশফিকুর রহমান সিয়াম (১৮)। পুলিশ জানিয়েছে, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

