সারাদেশ
ময়মনসিংহে রিলিফ ট্রেনও লাইনচ্যুত, ৫ ঘণ্টা পর সচল রেলপথ
ময়মনসিংহে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে দীর্ঘ সময় বন্ধ ছিল ঢাকা-ময়মনসিংহ-জামালপুর (দেওয়ানগঞ্জ) রুটের ট্রেন চলাচল। আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর উদ্ধার কাজে পাঠানো রিলিফ ট্রেনও দুর্ঘটনার শিকার হলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান ও মেরামত কাজ শেষে দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। রেলওয়ে সূত্র জানায়, বুধবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মর্মান্তিক পরিণতি
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার এক কিশোরের। বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয় ফয়সাল হোসেন (১৭)। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাটবাউর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের ছায়া ফেলেছে।

