সারাদেশ

তালতলীতে পুলিশ সদস্যের মৃত্যু, চিরকুট ঘিরে তদন্তে নতুন প্রশ্ন

তালতলীতে পুলিশ সদস্যের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বরগুনার তালতলী উপজেলায় কর্মরত পুলিশ সদস্য মো. ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধারের তথ্য সামনে আসার পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। রোববার সকালে অসুস্থ অবস্থায় তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল ও পুলিশ সূত্র