পটিয়ায় রাধামাধব মন্দিরে আনন্দঘন অন্নকূট মহোৎসব
চট্টগ্রামের পটিয়ায় পূর্ব কোলাগাঁওয়ের বসাকপাড়ায় সর্বজনীন শ্রীশ্রী রাধামাধব বিগ্রহ মন্দিরের উদ্যোগে দুই দিনব্যাপী ধর্মীয় আলোচনা সভা ও অন্নকূট মহোৎসব সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় উৎসবে ভক্তদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

