
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু ২৬ নভেম্বর
চট্টগ্রামের পটিয়া পৌরসভার জামেয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৬ ও ২৭ নভেম্বর। সম্মেলন ঘিরে ইতিমধ্যে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

