আন্তর্জাতিক

৪০০ বর্গফুট ঘরে জাফরান চাষ, পাঁচ বছরে আয় ১.৩ কোটি রুপি

জাফরান চাষের কথা উঠলেই সাধারণত কাশ্মীরের কথা মনে আসে। তবে ভারতের মহারাষ্ট্রের নাগপুরের এক দম্পতি প্রচলিত ধারণা বদলে দিয়েছেন। মাটির পরিবর্তে ইনডোর অ্যারোপনিক্স পদ্ধতি ব্যবহার করে মাত্র ৪০০ বর্গফুটের ঘরে জাফরান চাষ করে বাণিজ্যিক সাফল্য পেয়েছেন অক্ষয় হোলি ও দিব্যা লোহাকারে হোলি। পাঁচ বছরে প্রায় ৫৫ লাখ রুপি বিনিয়োগ করে তাঁদের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩০ লাখ রুপিতে।

ভুয়া আদালতের আদেশে ভারতে বন্ধ ১২৯ জুয়ার ওয়েবসাইট

ভুয়া আদালতের আদেশ ব্যবহার করে ভারতে ১২৯টি জুয়ার ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের নামে জারি করা জাল আদেশের ভিত্তিতে দেশটির টেলিযোগাযোগ বিভাগ দুই দফায় এসব ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধানে বিষয়টি প্রকাশ্যে আসার পর অন্তত একটি ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জীবাশ্ম জ্বালানিকে ‘ডাইনোসরের মতো বিলুপ্ত’ করার আহ্বান গুতেরেসের

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার ওপর কর আরোপের দাবি জানিয়েছেন তিনি।

নেতানিয়াহুর মতো চেহারা, ইরানি মিষ্টি বিক্রেতার দোকান বয়কটের ডাক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার অস্বাভাবিক মিল। আর সেই মিলের কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। তবে রাতারাতি পরিচিতি পাওয়ার এই ঘটনা এখন তাঁর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে হাসি-ঠাট্টার পাশাপাশি তাঁর দোকান বয়কটের আহ্বানও জানিয়েছেন কেউ কেউ।

‘মাদার অব অল বোম্বস’ ফেলতে পারে যুক্তরাষ্ট্র, জবাবে যা বললেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাঁর অভিযোগ, পারমাণবিক অস্ত্র বিস্তার ঠেকানোর কথা বললেও যুক্তরাষ্ট্র নিজেই সামরিক শক্তি প্রয়োগ ও হুমকির মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে।

ইসরায়েলি কারাগারে পুরো কোরআন হেফজ করলেন ১৯ বছরের ফিলিস্তিনি তরুণী

ইসরায়েলের কারাগারে বন্দি থাকা অবস্থায় পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজা হয়েছেন ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা। গ্রেপ্তারের আগে কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল তাঁর। কারাগারের প্রতিকূল পরিবেশেও বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন তিনি। সম্প্রতি আদালতের শুনানির সময় এক বৈঠকে সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেন এই তরুণী।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতায় থাকা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয় দেশ

মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে নিজ দেশের নাগরিকদের ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তাঝুঁকি এবং এসব দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কারণে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর আল জাজিরার।

ইসরায়েলের পার্লামেন্টে শপথ আজ, কঠিন চ্যালেঞ্জে আইজেনকট

ইসরায়েলে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কাটছে না। নির্বাচনে কোনো পক্ষই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গঠনের হিসাব জটিল হয়ে উঠেছে। দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলেও প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে তাকে কঠিন রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আরব দলগুলোর সমর্থন, কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট কিংবা প্রতিদ্বন্দ্বী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্য- সব পথই রয়েছে আলোচনায়।

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ, ৮ অভিযোগে চাপে ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী

ইরান যুদ্ধ, মাদক পাচারের অভিযোগে সন্দেহভাজন নৌযানে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্রের আইন লঙ্ঘনের অভিযোগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি। তার আনা প্রস্তাবে হেগসেথের বিরুদ্ধে মোট আটটি অভিযোগ তুলে ধরা হয়েছে। খবর আল জাজিরার।

ইরান যুদ্ধ কার্যত শেষ বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে সামরিকভাবে প্রায় শেষ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেননি তিনি। বরং পরিস্থিতি বদলালে আবারও সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন। তাঁর এই বক্তব্যের পরই তেহরান থেকে পাল্টা প্রতিক্রিয়া এসেছে।

১৯৯৮ কেওয়াই২৬ গ্রহাণুর অস্বাভাবিক ত্বরণ, বরফের ধারণা নিয়ে নতুন প্রশ্ন

মহাকাশে ১৯৯৮ কেওয়াই২৬ নামের একটি ছোট গ্রহাণুর অস্বাভাবিক ত্বরণের কারণ নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। এতদিন বিজ্ঞানীদের ধারণা ছিল, এটি একটি ‘অন্ধ ধূমকেতু’। অর্থাৎ, দৃশ্যমান লেজ না থাকলেও এর ভেতর থেকে গ্যাস নির্গমনের কারণে গতি বাড়তে পারে। তবে নতুন গবেষণায় এই ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠেছে।

তুরস্কে ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০ শ্রমিক

তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির শহরের কাছে একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বিস্ফোরণের পর কারখানার ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দিল্লির বায়ুদূষণ ২২ গুণ বেশি, ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দিল্লির বায়ুদূষণ এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, লাখো মানুষের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বাতাসে ক্ষতিকর ধুলা ও সূক্ষ্ম কণার পরিমাণ বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে উত্তর প্রদেশের লোনি শহরের পরিস্থিতি উদ্বেগজনক। সেখানে বসবাসকারী মানুষ প্রতিদিন বিষাক্ত বাতাসের মধ্যে চলাফেরা করছেন। সামান্য পথ মোটরসাইকেলে পাড়ি দিলেও শরীর ও পোশাকে জমছে ধুলার আস্তরণ।

৯ ঘণ্টা সাগরে ভেসে থেকেও বেঁচে ফিরলেন ক্রুজশিপের পিয়ানোবাদক

মাছ ধরতে গিয়ে সমুদ্রের বুকে এক ব্যক্তিকে অসহায়ভাবে ভাসতে দেখে থমকে যান দুই জেলে। কাছে গিয়ে বুঝতে পারেন, মানুষটি বিপদে পড়েছেন। দ্রুত উদ্যোগ নিয়ে তাকে উদ্ধার করেন তারা। পরে জানা যায়, ওই ব্যক্তি একটি প্রমোদতরির পিয়ানোবাদক, যিনি প্রায় ৯ ঘণ্টা প্রশান্ত মহাসাগরের পানিতে ভেসে ছিলেন।

বাংলাদেশে আসছেন ডাচেস সোফি, ৩ দিনের সফরে থাকছে যেসব কর্মসূচি

তিন দিনের সফরে সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন। ১১ নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। ঢাকা ও কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

মারা গেলেন আজাদ কাশ্মীরের সাবেক প্রেসিডেন্ট জুলকারনাইন

পাকিস্তানশাসিত আজাদ জম্মু ও কাশ্মীরের (এজেকে) সাবেক প্রেসিডেন্ট রাজা মোহাম্মদ জুলকারনাইন খান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। শনিবার (৭ নভেম্বর) ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বল্প সময় অসুস্থ থাকার পর প্রবীণ এই রাজনীতিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ খবর প্রকাশ করেছে।

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসী বহিষ্কার

সৌদি আরবে আবাসন, শ্রমবাজার ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশজুড়ে পরিচালিত বিশেষ নিরাপত্তা অভিযানে গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এসব ব্যবস্থা নেওয়া হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

নেতানিয়াহুকে টপকে সরকার গঠনের দায়িত্ব পাচ্ছেন আইজেনকোট

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পেছনে ফেলে নতুন সরকার গঠনের প্রথম সুযোগ পাচ্ছেন বিরোধী নেতা গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ শনিবার (৭ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান। রোববার (৮ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।

ইরানকে অত্যাধুনিক প্রতিরক্ষাব্যবস্থা দিতে রাশিয়ার সঙ্গে আলোচনা

ইরানকে অত্যাধুনিক এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের সম্ভাব্য চুক্তি নিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করছে তেহরান। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে চেয়ে আসা এই প্রতিরক্ষাব্যবস্থা ইরানকে দেওয়ার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেষ পর্যন্ত এই অস্ত্র সরবরাহে সম্মতি দেবেন বলে আশাবাদী ইরানের কর্মকর্তারা।

‘হাবিবি’ নামে রাজনৈতিক কমিটি গড়লেন নবনির্বাচিত সিনেটর এল-সাঈদ

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন পরিচিতি পেল ‘হাবিবি’ নামটি। মিশিগান থেকে সিনেট নির্বাচনে জয়ের কয়েক দিনের মধ্যেই ‘হাবিবি পিএসি’ নামে একটি রাজনৈতিক অ্যাকশন কমিটি গঠন করেছেন আব্দুল এল-সাঈদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হওয়ার পর তাঁর এই উদ্যোগ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।