ভারতের জাহাজ নির্মাণ কারখানায় মার্কিন নৌবাহিনীর জাহাজ
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি সরবরাহকারী জাহাজ মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ভারতের চেন্নাইয়ের কাছে একটি শিপইয়ার্ডে পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) ইউএসএনএস ওয়ালি শিরা নামের জাহাজটি ভারতের তামিলনাড়ু রাজ্যের কাট্টুপল্লিতে অবস্থিত এলঅ্যান্ডটির শিপইয়ার্ডে নোঙর করে। আনুষ্ঠানিক মেরামত চুক্তির আওতায় এটি ভারতে আসা পঞ্চম মার্কিন নৌযান। এই ঘটনাকে ভারতের জাহাজ মেরামত অবকাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতার প্রতি যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন হিসেবে দেখছে নয়াদিল্লি।

