বিনোদন

নোরার সঙ্গে বিশ্বকাপ মঞ্চ কাঁপালেন সঞ্জয়

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী আয়োজনের এক বিশেষ মঞ্চে বলিউড তারকা নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করে আলোচনায় এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন সংগীতশিল্পী ও প্রযোজক সঞ্জয় (Sanjoy)। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তারা ফরাসি শিল্পী ভেজড্রিমের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘Siir Siir’ পরিবেশন করেন।