দেশের পরিচিত টেলিভিশন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ৫ জুন রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের (আকদ) আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
দীপ্তি চৌধুরীর স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। তিনি পেশায় একজন শিক্ষক ও গবেষক। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি বিষয়ে পিএইচডি সম্পন্ন করার পর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন।
বিয়ের খবর নিশ্চিত করে দীপ্তি চৌধুরী জানিয়েছেন, এটি ছিল পারিবারিক আয়োজন। পরে ধুমধাম করে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে এবং সে অনুষ্ঠানে শুভাকাঙ্ক্ষীদের আমন্ত্রণ জানানো হবে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে নিয়ে একটি আবেগঘন পোস্টও করেন দীপ্তি। সেখানে তিনি লিখেছেন যে, যাকে না পাওয়া ছিল জীবনের সবচেয়ে বড় আফসোস, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্বামীর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথাও উল্লেখ করেন।
চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান টু দ্য পয়েন্ট, স্ট্রেইট কাটসহ বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনার মাধ্যমে দীপ্তি চৌধুরী দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে নবদম্পতিকে অভিনন্দন ও শুভকামনা জানানো হচ্ছে|

মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন