সারাদেশ

কালভার্ট সংস্কার: ফেসবুক পোস্টের পর দ্রুত পদক্ষেপে স্বস্তি এলাকাবাসীর

কালভার্ট সংস্কার নিয়ে দ্রুত পদক্ষেপের একটি ইতিবাচক উদাহরণ তৈরি হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায়। স্থানীয়দের ফেসবুক পোস্ট এবং গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বড়মাছুয়া ইউনিয়নের বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা কালভার্ট সংস্কারে উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।