সারাদেশ

মাজারের দানবাক্সে টাকা, মিলল নানা চিঠি

মাজারের দানবাক্স খুলতেই বেরিয়ে এসেছে শুধু টাকা নয়, মানুষের মনের নানা কথাও। সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে শনিবার সকালে নতুন করে স্থাপন করা দানবাক্স খোলা হয়। সেখানে দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি পাওয়া গেছে কয়েকটি চিঠি। চিঠিগুলোতে কেউ ব্যক্তিগত দুঃখ-কষ্টের কথা লিখেছেন, কেউ নিজের ইচ্ছার কথা জানিয়েছেন, আবার কেউ করেছেন বিশেষ প্রার্থনা। মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, দানবাক্সে এমন চিঠি পাওয়া নতুন কোনো ঘটনা নয়। প্রায় প্রতিবারই টাকা-পয়সার সঙ্গে মানুষের লেখা চিরকুট পাওয়া যায়।

বৌদ্ধ-হিন্দু-মুসলিম ঐতিহ্যের মিলনে গড়া এক অনন্য গল্প 'চট্টগ্রামের সাংস্কৃতি'

চট্টগ্রামের সাংস্কৃতিক পরিচয় কোনো একটি ধর্ম, ভাষা বা জনগোষ্ঠীর গল্পে সীমাবদ্ধ নয়। বন্দরনগরী হিসেবে দীর্ঘদিনের যাতায়াত, বাণিজ্য, বসতি ও মানুষের পারস্পরিক যোগাযোগের মধ্য দিয়ে এখানে নানা ধর্ম ও সম্প্রদায়ের ঐতিহ্য পাশাপাশি জায়গা করে নিয়েছে। সেই বৈচিত্র্যই আজকের চট্টগ্রামকে করেছে আলাদা।

চন্দনাইশে রাতভর বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩ জন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ।

মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবকের মর্মান্তিক মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. এয়াছিন হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে ফৌজদারহাট জলিলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

১০ মাসের শিশুকে কোলে নিয়ে ঢাকার রাস্তায় মা আফরোজার কঠিন লড়াই

আফরোজার সংগ্রাম শুধু জীবিকা চালানোর গল্প নয়, এটি একজন মায়ের বেঁচে থাকার কঠিন লড়াইয়ের প্রতিচ্ছবি। রাজধানীর ব্যস্ত সড়কে অটোরিকশার চালকের আসনে বসে আছেন একজন নারী। এক হাতে গাড়ির নিয়ন্ত্রণ, অন্য হাতে সন্তানের নিরাপত্তা। তার কোলে ১০ মাসের ছোট্ট শিশু। দৃশ্যটি যেমন হৃদয় ছুঁয়ে যায়, তেমনি সামনে আনে এক কঠিন বাস্তবতাও। প্রতিদিন ভোর হলেই অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন আফরোজা। সঙ্গে থাকে তার ছোট্ট মেয়ে। শিশুটিকে দেখাশোনার মতো কেউ নেই। তাই সন্তানকে একা রেখে কাজের সন্ধানে বের হওয়ার সুযোগও নেই তার। বাধ্য হয়ে

বরিশাল আদালতে বিস্ফোরণ: চাঞ্চল্যকর ঘটনায় আতঙ্ক

বরিশাল আদালতে বিস্ফোরণকে ঘিরে বুধবার সকালে আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা জজ আদালতের মূল ফটকের ভেতরে প্রবেশপথের বাম পাশে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। তখন আদালতের কার্যক্রম চলছিল। ফলে বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সেখানে উপস্থিত অনেকেই হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।