সারাদেশ

কক্সবাজারের রিসোর্টে আগুন, আমতলীর পরিবারে হৃদয়বিদারক শোক

এই ঘটনায় জিয়াদুল কবিরের দুই ভায়রার আরও তিন মেয়ের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মালিহা (২৮), নাভিলা এবং আলভী (২৬)। পারিবারিক তথ্য অনুযায়ী, মালিহা এ বছর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং নাভিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে মাস্টার্স সম্পন্ন করেন। আলভী ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ডিএনএ পরীক্ষার অপেক্ষায় স্বজনেরা

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মরদেহ রাখা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে। প্রিয়জনের মরদেহ শনাক্ত ও বুঝে নিতে হাসপাতালে ছুটে এসেছেন স্বজনেরা। কিন্তু আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। এ কারণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

সারাদেশ

মানবিক হামজা টমটমচালক হয়েও আগুনে দগ্ধদের পাশে দাড়িঁয়েছে

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন টমটমচালক আমির হামজা। শুধু হাসপাতালে পৌঁছে দেওয়াই নয়, চিকিৎসার জন্য টাকার প্রয়োজন হলে নিজের বাড়ি থেকে টাকাও এনে দেন তিনি। তাঁর এই উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে।

আবহাওয়া

৩ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, ঝড়ো হাওয়ার সতর্কতা

বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দেশের তিনটি অঞ্চলে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

সারাদেশ

চকরিয়া থানায় চাঞ্চল্যকর ডাকাতি সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার, এলজি বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)-এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, চকরিয়া থানার নেতৃত্বে মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও চকরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ডাকাতি মামলার এজাহারনামীয় ও একাধিক মামলার আসামি জিসান (২৫)-কে গ্রেফতার করা হয়েছে।

কক্সবাজারে চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি চলন্ত এসি বাসে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিমপাশে এন আলম ফিলিং স্টেশনের সামনের সড়কের ওপর মর্মান্তিক এই ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতা, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।