সারাদেশ

১০ লক্ষ টাকার ক্ষতি চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬ দোকান পুড়ে ছাই

চন্দনাইশ উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া খাঁনহাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষতির আশংকা করা হচ্ছে। আজ রবিবার (৯ আগস্ট) ভোর সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া খাঁনহাটে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানান চন্দনাইশ ফায়ার সার্ভিস। কিন্তু দোকানের মালিক মোঃ আরিফ ও জহির উদ্দিনের দাবি, জায়গার পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ আগুন লাগিয়ে দিয়েছে।

সম্পাদকীয়

চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি: সমৃদ্ধ ঐতিহ্যের গল্প

চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের এক উজ্জ্বল উদাহরণ। পাহাড়, বন আর ঝিরির সঙ্গে গড়ে ওঠা এই জীবনধারায় রয়েছে নিজস্ব ভাষা, পোশাক, খাবার, গান, নৃত্য, উৎসব ও কারুশিল্প। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব রীতি ও পরিচয় থাকলেও প্রকৃতির সঙ্গে গভীর সম্পর্ক তাদের সংস্কৃতির একটি সাধারণ বৈশিষ্ট্য।

চন্দনাইশে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত ২

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া এলাকায় জমি -জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত হয়েছেন। শনিবার (১লা আগস্ট) সকালে তাদের নিজ বসতবাড়ির পাশে এ ঘটনা ঘটে।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চন্দনাইশে ছাত্রশিবিরের 'অদম্য জুলাই' সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) "অদম্য জুলাই" শীর্ষক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।