সারাদেশ

‘আমার বাবা ভালো বাবা’, কাঁদতে কাঁদতে তুবার আকুতি

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে মারধরের শিকার অনিক সরদারকে তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাবাকে বিদায় দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তার চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়ে তুবা বিনতে অরণী। এ সময় তুবা বারবার বলতে থাকে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’