সারাদেশ

বরিশালে উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন বুম ভেঙে দুর্ঘটনা

দেশের সবচেয়ে বড় উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’র ক্রেন বুম ভেঙে পড়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

অপরাধ-দুর্নীতি

চিকিৎসককে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনরত এক চিকিৎসককে মারধরের অভিযোগে পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইমরান খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার ভরপাশা ইউনিয়নে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশের দাবি, চিকিৎসকের ওপর হামলার পর গ্রেপ্তার এড়াতে ওই বাড়িতে অবস্থান করছিলেন তিনি।

রেসিপি

ঘরে বসেই খুব সহজে তৈরি করুন বরিশালের সুস্বাদু চিংড়ির জলটোবা

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নিজস্ব কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যার স্বাদ একবার পেলে ভোলা কঠিন। তেমনি একটি জিভে জল আনা খাবার হলো বরিশালের বিখ্যাত চিংড়ির জলটোবা। গরম ভাতের সঙ্গে এই দারুণ পদটি পরিবেশন করলে নিমেষেই থালা খালি হয়ে যাবে। চলুন, আজ জেনে নেওয়া যাক মজাদার এই চিংড়ির জলটোবা তৈরির সহজ রেসিপি।

সারাদেশ

‘আমার বাবা ভালো বাবা’, কাঁদতে কাঁদতে তুবার আকুতি

বরিশালের উজিরপুরে চুরির অপবাদে মারধরের শিকার অনিক সরদারকে তিন মাসের জন্য পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। বাবাকে বিদায় দেওয়ার সময় কান্নায় ভেঙে পড়ে তার চতুর্থ শ্রেণির পড়ুয়া মেয়ে তুবা বিনতে অরণী। এ সময় তুবা বারবার বলতে থাকে, ‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে।’