তীব্র গরমে হাঁসফাঁস দেশ, কয়েক দিনের মধ্যেই বৃষ্টির স্বস্তির ইঙ্গিত
দেশজুড়ে কয়েকদিন ধরে তীব্র গরমে নাজেহাল মানুষ। রাজধানীসহ প্রায় সব এলাকাতেই তাপমাত্রা বাড়তে থাকায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। তবে এই গরমের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ থেকে আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে বৃষ্টি হতে পারে।

