স্বাস্থ্য

আল্ট্রা প্রসেসড খাবার ৫টি ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি ও জরুরি তথ্য

আল্ট্রা প্রসেসড খাবার (Ultra-Processed Foods বা UPFs) নিয়ে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে। তবে সব প্রক্রিয়াজাত খাবারই যে শরীরের জন্য ক্ষতিকর, এমন ধারণা সঠিক নয়। বিবিসি নিউজের স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদনে স্বাস্থ্য সংবাদদাতা ডম হিউজ জানিয়েছেন, খাবার নিরাপদ রাখা, সংরক্ষণ করা কিংবা সহজে ব্যবহারের উপযোগী করতে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকরণ প্রয়োজন। যেমন দুধ পাস্তুরিত করে ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করা, সূর্যমুখীর বীজ থেকে তেল তৈরি, টমেটো কৌটাজাত করা এবং মটরশুঁটি হিমায়িত রাখা। এসব প্রক্রিয়ায়

আজ আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস

দেশে ডায়াবেটিস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) ২০২৫ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্ক ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। আক্রান্তের সংখ্যার হিসাবে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। এ পরিস্থিতিতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান নিয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস।

নীরবে বাড়তে পারে ডিম্বাশয়ের ক্যানসার, চিনে রাখুন ৭ উপসর্গ

পেট ফাঁপা, বদহজম কিংবা ঘন ঘন প্রস্রাবের মতো সমস্যাকে অনেকেই সাধারণ শারীরিক অসুস্থতা ভেবে এড়িয়ে যান। কিন্তু নারীদের ক্ষেত্রে এসব উপসর্গ কখনো কখনো ডিম্বাশয়ের ক্যানসারের সতর্কসংকেতও হতে পারে। রোগটির প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় অস্পষ্ট হওয়ায় শুরুতে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তাই শরীরে নতুন কোনো পরিবর্তন দেখা দিলে এবং তা দীর্ঘদিন স্থায়ী হলে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

৩ বিস্ময়কর চিকিৎসা উদ্ভাবন

শরীরের ভেতর প্রযুক্তির ব্যবহার চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। একসময় যেসব রোগের চিকিৎসা ছিল অত্যন্ত জটিল, ভবিষ্যতে সেসব ক্ষেত্রে কাজ করতে পারে মস্তিষ্কে স্থাপন করা বিশেষ যন্ত্র, ক্ষুদ্র ওষুধবাহী বুদ্‌বুদ এবং গিলে খাওয়ার মতো ইলেকট্রনিক ক্যাপসুল। লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটিতে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের আয়োজিত এক অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট বায়োমেডিক্যাল প্রকৌশলী তাঁদের গবেষণা ও উদ্ভাবনের কথা তুলে ধরেন। ক্যারোলিন স্টিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম অক্সলি, এলিনর স্ট্রাইড

উচ্চ রক্তচাপ এড়াতে ঘুমানোর সঠিক সময় কোনটি?

রাতে মুঠোফোনে ভিডিও দেখতে দেখতে দেরি করে ঘুমাতে যাওয়া অনেকের অভ্যাস। সকালে তাড়াতাড়ি উঠতে হলেও রাতের ঘুমে অনিয়ম হয়। কিন্তু নিয়মিত এমন অভ্যাস শুধু ক্লান্তিই বাড়ায় না, রক্তচাপ ও হৃদ্‌স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলতে পারে। উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই শরীরের ক্ষতি করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পাশাপাশি পর্যাপ্ত এবং নিয়মিত ঘুমের অভ্যাসও গুরুত্বপূর্ণ।

গর্ভের শিশুর ওজন বাড়াতে মায়ের খাবারে রাখুন যেসব পুষ্টিকর খাবার

গর্ভের শিশুর ওজন ও স্বাভাবিক বৃদ্ধি অনেকটাই নির্ভর করে মায়ের সামগ্রিক স্বাস্থ্য এবং পুষ্টির ওপর। এ সময় শুধু বেশি খাবার খেলেই শিশুর ওজন বাড়বে, এমন ধারণা ঠিক নয়। বরং প্রতিদিনের খাদ্যতালিকায় পর্যাপ্ত প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, ভিটামিন ও স্বাস্থ্যকর চর্বি রাখা জরুরি। এসব পুষ্টি উপাদান শিশুর কোষ, হাড়, মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গের বিকাশে সহায়তা করে।

ঋতু পরিবর্তনে সর্দি-কাশি এড়াতে সুস্থ থাকার ৫ নিয়ম

ভোরে হালকা ঠান্ডা, দিনের বেলায় গরম আর রাতের দিকে আবারও শীতের পরশ। ঋতু পরিবর্তনের এই সময়ে আবহাওয়ার এমন অদ্ভুত ওঠানামায় ঘরে ঘরে বাড়ছে সর্দি-কাশি, গলাব্যথা ও নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা। আবহাওয়ার পরিবর্তনের এই সময়টিতে বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে নানা ধরনের ভাইরাসজনিত সংক্রমণের ঝুঁকি তুলনামূলকভাবে অনেকটাই বেশি থাকে।

জাপানের ৫ অনুপ্রেরণামূলক অভ্যাস

বয়স বাড়লেই যে কর্মক্ষমতা কমে যাবে, এমন ধারণাকে ভুল প্রমাণ করছেন জাপানের অনেক প্রবীণ মানুষ। সুস্থ বার্ধক্যের উদাহরণ তৈরি করে তাঁরা দেখাচ্ছেন, নিয়মিত শরীরচর্চা, ইতিবাচক মানসিকতা এবং জীবনের প্রতি আগ্রহ ধরে রাখলে বেশি বয়সেও সক্রিয় থাকা সম্ভব। বিশ্বের অন্যতম প্রবীণ জনগোষ্ঠীর দেশ জাপানে শতবর্ষী মানুষের এমন অসাধারণ জীবনযাপন এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।

মানুষের খামচি বা আঁচড়ে কি ভ্যাকসিন নিতে হয়?

খেলতে গিয়ে শিশুর নখের আঁচড় অথবা রাগের মাথায় বয়স্ক কারও খামচি লাগলে ত্বকে অনেক সময় সরু লাল দাগ বা রক্ত বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে অনেকেই টিটেনাস, জলাতঙ্ক বা অন্যান্য সংক্রমণের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েন। কিন্তু মানুষের খামচি বা আঁচড় লাগলেই কি সত্যি ভ্যাকসিন নিতে হয়?

চোখে অঞ্জনি হলে কী করবেন, জেনে নিন সহজ উপায়

চোখের পাতায় হঠাৎ ছোট গুটি বা ফোলাভাব দেখা দিলে অনেকেই একে অঞ্জনি বলে থাকেন। কখনো এতে ব্যথা থাকে, আবার কখনো কোনো ব্যথা ছাড়াই শক্ত দানার মতো গুটি তৈরি হয়। চোখে অঞ্জনি হলে আতঙ্কিত না হয়ে এর কারণ ও ধরন বুঝে প্রয়োজনীয় যত্ন নেওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, চোখের পাতার তেলগ্রন্থি বন্ধ হয়ে এমন সমস্যা তৈরি হতে পারে।

‘দায় আমার, আমাকে ফাঁসি দেন’, হামে মৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যু নিয়ে সমালোচনা ও জবাবদিহির প্রশ্নের মুখে নিজের ব্যর্থতার কথা স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে এ ঘটনায় সরকারের ব্যর্থতা নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষায়, শিশুদের মৃত্যু ঠেকাতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

৩০-এর পর সুস্থ থাকার কার্যকর অভ্যাস, ৭০-এ মিলবে সুফল

৩০ বছর বয়স থেকেই সুস্থ থাকার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ, এই বয়স থেকেই শরীরের পেশির শক্তি, হাড়ের ঘনত্ব এবং বিপাকীয় কার্যক্রমে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। এখন থেকেই নিয়মিত ব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত ঘুমের অভ্যাস গড়ে তুললে ৭০ বছর বয়সেও সুস্থ ও কর্মক্ষম থাকা সহজ হতে পারে। যুক্তরাষ্ট্রের বক ইনস্টিটিউট ফর রিসার্চ অন এজিংয়ের প্রেসিডেন্ট এরিক ভারদিনের মতে, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারলে অনেকের পক্ষেই ৯০ থেকে ৯৫ বছর বয়স পর্যন্ত সুস্থ থাকা সম্ভব। তবে এজন্য বয়স

মলদ্বারের ফিস্টুলার ৫ লক্ষণ ও কার্যকর চিকিৎসা জানুন

মলদ্বারের ফিস্টুলা মলদ্বারের ভেতরের সংক্রমণ থেকে তৈরি হওয়া একটি অস্বাভাবিক নালি। সাধারণত ফোড়া থেকে এ সমস্যা দেখা দেয়। মলদ্বারে ব্যথা, বারবার ফোড়া হওয়া এবং পুঁজ নিঃসরণ এর অন্যতম লক্ষণ। রোগ নির্ণয়ে প্রয়োজন হতে পারে এমআরআই বা অন্যান্য পরীক্ষা। অধিকাংশ ক্ষেত্রে অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা করা হয়।

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ২৩৯ জন সন্দেহজনক এবং ৭৫ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে তাঁকে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইউনাইটেড মেডিকেল: আধুনিক চিকিৎসার বিশেষ সুবিধা

রাজধানীতে উন্নত চিকিৎসাসেবার নতুন সম্ভাবনা তৈরি করেছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। ৪০০ শয্যাবিশিষ্ট এই আধুনিক হাসপাতালটি ইউনাইটেড সিটির মসজিদ আল মোস্তফা ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে অবস্থিত। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং উন্নত ব্যবস্থাপনার সমন্বয়ে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে।

ঘাটাইলে ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিল আলোক

ঘাটাইলে বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৪০০ রোগী। সাধারণ মানুষের কাছে সহজে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে আলোক হেলথকেয়ার অ্যান্ড ফাউন্ডেশন হসপিটাল। গত ২৯ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

হাত কাঁপে কেন? জানুন ৫ কারণ ও জরুরি সতর্কতা

হাতে কলম ধরতে গিয়ে কাঁপুনি, চায়ের কাপ তুলতে সমস্যা কিংবা ছোটখাটো কাজ করতে গিয়ে হাত স্থির রাখতে না পারা এমন অভিজ্ঞতা অনেকেরই হতে পারে। হাত কাঁপা সব সময় সাধারণ দুর্বলতার লক্ষণ নয়। কখনো মানসিক চাপ, ঘুমের অভাব বা অতিরিক্ত চা-কফি পান করার কারণে সাময়িকভাবে এমন হতে পারে। আবার থাইরয়েডের সমস্যা কিংবা স্নায়ুতন্ত্রের রোগও এর পেছনে থাকতে পারে। চিকিৎসাবিজ্ঞানে শরীরের কোনো অংশের অনিচ্ছাকৃত ছন্দময় কাঁপুনিকে বলা হয় ট্রেমর।

হার্ট অ্যাটাকের ৮টি লক্ষণ, যা অবহেলা করলেই বিপদ!

হার্ট অ্যাটাকের লক্ষণ আগে থেকে চিনতে পারলে অনেক ক্ষেত্রে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। শুধু হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদেরই হার্ট অ্যাটাক হয়, এমন ধারণা ঠিক নয়। আপাতদৃষ্টিতে সুস্থ মানুষেরও হঠাৎ এই সমস্যা দেখা দিতে পারে। তাই বুকব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘামসহ প্রাথমিক সংকেতগুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। সময়মতো চিকিৎসা শুরু করা গেলে প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব।

বোবায় ধরা কী, বোবায় ধরলে কী হয়?

বোবায় ধরা বা ঘুমের মধ্যে হঠাৎ আটকে যাওয়ার অনুভূতি অনেকের জন্যই একটি প্রচণ্ড ভয় আর আতঙ্কের নাম। তবে সত্যিকার অর্থে বোবায় ধরা বা কোনো অশুভ শক্তির আক্রমণ বলতে কিছুই নেই। আমাদের সমাজে যে সমস্যাটি বোবায় ধরা নামে ব্যাপকভাবে পরিচিত, চিকিৎসাশাস্ত্রের ভাষায় সেটি আসলে 'স্লিপ প্যারালাইসিস' বা ঘুমের মধ্যে পক্ষাঘাত।