ফ্যাশন ও বিউটি

কালো পোশাকে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলবেন যেভাবে

ফ্যাশনে কালো রঙের আবেদন সব সময়ই আলাদা। অনুষ্ঠান, অফিস কিংবা বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, প্রায় সব ক্ষেত্রেই কালো পোশাক মানিয়ে যায়। এই রঙের সবচেয়ে বড় সুবিধা হলো, সঠিকভাবে স্টাইল করতে পারলে খুব সাধারণ পোশাকেও পাওয়া যায় মার্জিত ও আকর্ষণীয় লুক।

রাতে ঘুমানোর আগে ত্বকের যত্নে ৮টি কাজ, ভুল করবেন না

সারাদিনের ধুলাবালি, রোদ, ঘাম ও দূষণের প্রভাব পড়ে আমাদের ত্বকে। দিনের শেষে মুখে জমে থাকা ময়লা ও প্রসাধনীর অবশিষ্টাংশ পরিষ্কার না করেই ঘুমিয়ে পড়লে ত্বকে ব্রণ, রোমকূপ বন্ধ হওয়া কিংবা অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সুন্দর ও সুস্থ ত্বক ধরে রাখতে রাতের স্কিনকেয়ার রুটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঋতু পরিবর্তনে পোশাক নির্বাচনের ৭টি জরুরি টিপস, আরাম ও স্টাইল দুটোই থাকুক

ঋতু বদলের সঙ্গে বদলে যায় আবহাওয়া, তাপমাত্রা ও দৈনন্দিন পোশাকের প্রয়োজন। গরমের দিনে যে পোশাকে স্বস্তি মেলে, হালকা শীত বা বৃষ্টির সময় সেটি আরামদায়ক নাও হতে পারে। তাই শুধু ফ্যাশন বা ট্রেন্ড অনুসরণ করলেই হবে না, ঋতু পরিবর্তনের সময় পোশাক নির্বাচনে গুরুত্ব দিতে হবে আরাম, কাপড়ের ধরন ও আবহাওয়ার সঙ্গে মানিয়ে চলার বিষয়গুলোতে।

ঘনঘন নেল পলিশ ব্যবহারে হতে পারে মারাত্মক বিপদ

নখের সৌন্দর্য বাড়াতে এবং স্টাইলিশ ও দীর্ঘস্থায়ী গ্লসি লুক পেতে আজকাল অনেকেই নিয়মিত নেল পলিশ ব্যবহার করে থাকেন। কিন্তু নখের এই সৌন্দর্য ধরে রাখার চর্চাটি যে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে, তা অনেকেরই অজানা। সম্প্রতি ইউরোপে নির্দিষ্ট কিছু ক্ষতিকর কেমিক্যালের ওপর নিষেধাজ্ঞার পর প্রশ্ন উঠেছে যে, এই সুন্দর নেল পলিশ আমাদের ত্বক ও নখের জন্য নীরব কোনো বিপদ ডেকে আনছে কি না।

চুলের যত্নে কোন তেল কতটা উপকারী?

চুলের শুষ্কতা, ভেঙে যাওয়া, চুল পড়া কিংবা টাক পড়ার সমস্যা কমাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিভিন্ন ধরনের তেল ব্যবহার হয়ে আসছে। তবে বিশেষজ্ঞদের মতে, মাথার ত্বকে তেল লাগালে চুল দ্রুত বাড়ে-এমন দাবির পক্ষে এখনো শক্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুলের বৃদ্ধি মূলত শুরু হয় মাথার ত্বকের ভেতরে থাকা হেয়ার ফলিকল বা চুলের গোড়া থেকে। চুল কতটা বাড়বে, তা সম্পূর্ণ নির্ভর করে মানুষের বংশগত বৈশিষ্ট্য, হরমোন, পুষ্টি এবং শারীরিক স্বাস্থ্যের মতো বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ের ওপর। তেল সরাসরি চুলের গোড়াকে দ্রুত

নিতা আম্বানির ফিটনেসের রহস্য, সপ্তাহে ৫-৬ দিন করেন শরীরচর্চা

ব্যস্ত কর্মজীবনের মধ্যেও নিজের শরীর ও সুস্থতার প্রতি যত্নশীল নিতা আম্বানি। নিয়মিত শরীরচর্চা, নাচ, যোগব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে সক্রিয় জীবনযাপন করেন তিনি। বয়স বাড়লেও কীভাবে শরীরের শক্তি, নমনীয়তা ও কর্মক্ষমতা ধরে রাখা যায়, সে বিষয়ে নিজের অভ্যাসের কথা জানিয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপারসন।

কিশোর-কিশোরীদের স্কিনকেয়ারে বদল, গুরুত্ব পাচ্ছে ত্বকের সুরক্ষা

কিশোর বয়সে ত্বকে ব্রণ, শুষ্কতা কিংবা অতিরিক্ত তৈলাক্তভাব দেখা দেওয়া স্বাভাবিক। এসব সমস্যা সামলাতে অনেকেই নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে। তবে সময়ের সঙ্গে কিশোর-কিশোরীদের স্কিনকেয়ারের ধারণায় পরিবর্তন আসছে। নিখুঁত ত্বক পাওয়ার আকাঙ্ক্ষার বদলে এখন গুরুত্ব পাচ্ছে ত্বকের স্বাভাবিক যত্ন, আর্দ্রতা ধরে রাখা এবং ত্বকের সুরক্ষাবর্ম ভালো রাখা।

বিভিন্ন ব্র্যান্ডের অরিজিনাল ঘড়ি কোথায় পাবেন? জেনে নিন কেনার সঠিক ঠিকানা

স্টাইল, ব্যক্তিত্ব ও সময়ের প্রতি সচেতনতার প্রতীক হিসেবে ঘড়ির জনপ্রিয়তা সব সময়ই রয়েছে। অফিস, বিশ্ববিদ্যালয়, পার্টি কিংবা দৈনন্দিন ব্যবহারের জন্য অনেকেই পছন্দ করেন নামী ব্র্যান্ডের ঘড়ি। তবে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের নকল ঘড়ি পাওয়া যাওয়ায় অরিজিনাল ঘড়ি কেনার আগে সঠিক বিক্রয়কেন্দ্র নির্বাচন করা অত্যন্ত জরুরি।

মরক্কোর নিলা পাউডার নিয়ে এত আলোচনা, ত্বকের জন্য কতটা নিরাপদ?

ত্বকের কালো দাগ, পিগমেন্টেশন ও রোদে পোড়া ভাব কমানোর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে মরক্কোর ঐতিহ্যবাহী নিলা পাউডার। উজ্জ্বল নীল রঙের এই গুঁড়া দিয়ে তৈরি ফেসপ্যাকের ভিডিও ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে। কিন্তু সত্যিই কি নিলা পাউডার ত্বক উজ্জ্বল করতে পারে? এর ব্যবহারে কতটা ঝুঁকি রয়েছে?

দুরেফিশানের বিয়ের সাজে চমক, যে কারণে বাড়ল কৌতূহল

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের বিয়ের সাজ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। পর্দায় বিয়ের পোশাকে তার উপস্থিতি দর্শকদের নজর কেড়েছে। বিশেষ করে পোশাকের নকশা, রঙ, কারুকাজ এবং এর সম্ভাব্য দাম নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।