সারাদেশ

পুলিশের পোশাক পরিবর্তন স্থগিতের দাবি, সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ

বাংলাদেশ পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের প্রস্তাব বাতিল বা স্থগিতের আহ্বান জানিয়ে সরকারের বিভিন্ন দপ্তরে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন

কামরাঙ্গীরচরে কাপড়ের গোডাউনে আগুন লাগার ঘটনা রাজধানীতে আতঙ্ক তৈরি করেছে। মঙ্গলবার রাত প্রায় ১১টা ১০ মিনিটে কামরাঙ্গীরচর এলাকার টেকের হাটে একটি কাপড়ের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটে।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থাটির তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান।