অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের হয়রানি লাঘব করতে সম্প্রতি এক জরুরি বার্তা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয় যে, জুন ২০২৬ মাসে অনেক গ্রাহকের স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হয়েছে।
গ্রাহকদের এই ভোগান্তি দ্রুত দূর করতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থাকে যথাযথ পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
আপনার মিটারেও যদি এমন অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে, তবে দ্রুত নিচের অফিশিয়াল হটলাইন নম্বরসমূহে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
কেন্দ্রীয় সেবা ১৬৯৯৯, বিপিডিবি ১৬২০০, পবিবো ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো গ্রাহকরা ১৬১১৭ নম্বরে কল করুন।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন