সারাদেশ

বোচাগঞ্জে ১৯৪ বস্তা সার জব্দ, একজনকে ১৫ হাজার টাকা জরিমানা

দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯৪ বস্তা বিভিন্ন প্রকার রাসায়নিক সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।