
পার্বতীপুরে ৬৮৮ শিক্ষার্থীকে কোরআন শিক্ষা, রাজস্ব খাতের দাবি
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি।

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, শিশুদের ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত এ কার্যক্রম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতেও রাজস্ব খাতে অন্তর্ভুক্তি প্রয়োজন।
দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ২০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে সবক প্রদান করা হয়েছে। একই সঙ্গে এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এটি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দিনাজপুরের পার্বতীপুরে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জনপ্রিয় মেধাবৃত্তি পরীক্ষা ‘কিশোরকণ্ঠ পরীক্ষা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ পরীক্ষায় জেলার ছয় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।