জয়া আহসানের নতুন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে প্রশংসার ঝড়। নীলের আবেশে তোলা একগুচ্ছ ছবিতে অভিনেত্রীর ভিন্নধর্মী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। ছবিগুলো প্রকাশের পর তাঁর সৌন্দর্য ও ব্যক্তিত্ব নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
অভিনয়ের ব্যস্ততার বাইরে জয়া আহসানের রয়েছে নিজের মতো একটি জগৎ। প্রকৃতির কাছাকাছি থাকা, নিজের মতো সময় কাটানো এবং জীবনের বিভিন্ন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই এমন ব্যক্তিগত মুহূর্তের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।
সম্প্রতি প্রকাশিত ছবিগুলোতে নীল রঙের পোশাকে দেখা গেছে জয়া আহসানকে। তাঁর চোখের চাহনি ও স্বাভাবিক অভিব্যক্তি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবি প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
ছবির সঙ্গে জয়া লিখেছেন, ‘নীল রং আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ তাঁর এই ছোট্ট ক্যাপশনও ভক্তদের নজর কেড়েছে। পোস্টের মন্তব্য ঘরে অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
এক ভক্ত মন্তব্য করেছেন, ছোটবেলা থেকে যেভাবে জয়া আহসানকে দেখে আসছেন, এখনো তাঁকে অনেকটা একই রকম লাগে। আরেকজন লিখেছেন, সময়ের সঙ্গে অভিনেত্রী যেন আরও সুন্দর হয়ে উঠছেন। এমন আরও অনেক প্রশংসায় ভরে উঠেছে মন্তব্যের ঘর।
নতুন ছবিগুলো ঘিরে ভক্তদের আগ্রহ আবারও দেখিয়ে দিল, পর্দার বাইরে জয়া আহসানের উপস্থিতিও কতটা আকর্ষণীয়। নীলের আবেশে তোলা এই ছবিগুলোতে তাঁর স্বতন্ত্র স্টাইল ও আত্মবিশ্বাসই সবচেয়ে বেশি নজর কেড়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন