জার্মানির উত্তরাঞ্চলীয় স্টেড শহরে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনকে হামলার মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আপাতত সাধারণ মানুষের জন্য কোনো অতিরিক্ত নিরাপত্তা ঝুঁকি নেই। তবে ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। হামবুর্গের পশ্চিমে অবস্থিত স্টেড শহরের জনসংখ্যা প্রায় ৫০ হাজার।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন