হঠাৎ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় তেহরানের আকাশ—এমন খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর বিভিন্ন এলাকায় উদ্বেগ দেখা দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শব্দ শোনা যায়।
তেহরান–এর পূর্ব ও পশ্চিম অংশে প্রতিরক্ষা ব্যবস্থার কার্যক্রমের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)। স্থানীয় গণমাধ্যমে এ বিষয়টি দ্রুত আলোচনায় আসে।
পরে ইরানি গণমাধ্যম জানায়, এই ঘটনা ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি পরীক্ষামূলক কার্যক্রম। এতে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে। এদিকে ইসরায়েল–এর একটি সামরিক সূত্র জানিয়েছে, তেহরানের এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা ইরানে কোনো হামলা চালাচ্ছে না বলেও স্পষ্ট করেছে।
এর আগে যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছিল। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পরিস্থিতি বিবেচনায় যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন