লাইফ স্টাইল

বালিশের নিচে রসুন রাখলে কি সত্যিই ভালো ঘুম হয়?

রাতে ঘুমানোর আগে বালিশের নিচে এক কোয়া রসুন রাখলে নাকি ঘুম ভালো হয়, দূরে থাকে মশা-মাছি এবং শরীরও থাকে সতেজ— এমন বিশ্বাস বহু বছর ধরে বিভিন্ন দেশে প্রচলিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে এই দাবিগুলোর কিছু অংশের পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকলেও অনেক বিষয় এখনো লোকবিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ।