তথ্য ও প্রযুক্তি
ফেসবুকে ঢুকতে পারছেন না? হঠাৎ মেটা বিভ্রাটে ভোগান্তি
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম মেটার সার্ভারে হঠাৎ বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে বাংলাদেশ সময় রোববার (১৯ জুলাই) দুপুরের পর থেকে বহু ব্যবহারকারী ডেস্কটপে ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না। তবে স্মার্টফোনের অ্যাপ ব্যবহারকারীরা আপাতত স্বাভাবিকভাবেই সেবা পাচ্ছেন।

