চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চন্দনাইশের গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট থেকে খাঁনহাট পর্যন্ত যানজট নিরসনে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

জসীম উদ্দীন আহমেদ
গাছবাড়িয়া এলাকা পরিদর্শন করেছেন এমপি জসীম উদ্দীন আহমেদ।

শুক্রবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে তিনি গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সড়কের দু'পাশে অবৈধ স্থাপনা ও দোকানপাটের কারণে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ দেখতে পান।

এ সময় তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।