
বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সোয়া একটার দিকে তাঁকে সেখানে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। মন্ত্রীর ঘনিষ্ঠজন জুরেজ আবদুল্লাহ গুলজার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

