সারাদেশ

সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা, পদত্যাগ করলেন নতুন জয় চাকমা

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। একই সঙ্গে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করে সভাপতির পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি। তবে অবরোধের ডাক দেওয়া আরেক সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এখনো এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি। ফলে অবরোধ পুরোপুরি প্রত্যাহার হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সারাদেশ

সাজেক থেকে নিরাপদে ফিরলেন আটকে পড়া পর্যটকরা

সাজেকের আটকে পড়া পর্যটকরা অবশেষে নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছেছেন। রাঙ্গামাটির সাজেকে অবরোধের কারণে আটকে পড়া পর্যটকদের সেনাবাহিনী ও পুলিশের পাহারায় নিরাপদে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে তাদের ফেরার যাত্রা শুরু হয়।

ভ্রমণ

সাজেক ভ্যালি খুলে দিল প্রশাসন, পর্যটকদের জন্য সুখবর

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করা হয়েছে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জেলা প্রশাসন সাজেকের সব পর্যটনকেন্দ্র ভ্রমণের জন্য খুলে দেওয়ার ঘোষণা দেয়। এর ফলে নতুন করে সাজেক ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে পর্যটকদের জন্য। তবে ভ্রমণে যাওয়ার আগে সড়ক যোগাযোগ ও নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জেনে নেওয়া জরুরি।

সারাদেশ

সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি

সাজেক ভ্যালিতে পর্যটক প্রবেশ ও অবস্থানের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। নিরাপত্তার কারণ দেখিয়ে রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।