চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশে মুজাফফরাবাদ কলেজ সংলগ্ন কালাম কনভেনশন হলে ১০ দিনব্যাপী শারদ মেলা ও হস্তশিল্প প্রদর্শনী-২০২৬ জমে উঠেছে।

গত ৩ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকছে।

শারদ মেলায় দেশীয় হস্তশিল্প
মেলায় প্রদর্শিত হচ্ছে জামদানি, নকশীকাঁথাসহ বিভিন্ন দেশীয় পণ্য।

মেলায় প্রায় ৩০টির অধিক স্টলে হস্তশিল্প, নকশীকাঁথা, জামদানি, বুটিক কালেকশন, মৃৎশিল্প, বাঁশ-বেতের আসবাবপত্র, পাটজাত পণ্য, শিশুদের খেলনা, কসমেটিকস ও মুখরোচক খাবারের স্টল বসেছে। শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা।

আয়োজক কমিটি জানায়, উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে এবং স্থানীয় ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতেই এই আয়োজন।