চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’ এই প্রতিপাদ্য সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আবদুর রহমান বলেন, ‘কন্যাশিশুরা আজকের দিনে আর কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের সঠিক শিক্ষা, সুরক্ষা ও বিকাশ নিশ্চিত করতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। এজন্য বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করে কন্যাশিশুদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় পরিবেশ গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব।’
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা প্রকৌশলী সৈয়দ আসিফ মোহাম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিঠু চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ, বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের কন্যাশিশু, তাদের অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন