রাশিয়ার ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশকে নতুন প্রস্তাব দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম।
মস্কোতে ৯ জুন অনুষ্ঠিত এক বৈঠকে রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের ভবিষ্যৎ জ্বালানি বৈচিত্র্যকরণ পরিকল্পনার অংশ হিসেবে ক্ষুদ্র মডুলার রিঅ্যাক্টর (এসএমআর) নিয়েও কথা হয়।
আলোচনায় লিখাচেভ বাংলাদেশের জন্য ভাসমান পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সরবরাহের সম্ভাবনার কথা তুলে ধরেন। সমুদ্র বা উপকূলীয় এলাকায় স্থাপনযোগ্য এসব কেন্দ্র বিদ্যুৎ, তাপ এবং বিশুদ্ধ পানি উৎপাদনে সক্ষম।
এদিকে খলিলুর রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের অগ্রগতি তুলে ধরে দ্রুত জাতীয় গ্রিডে সংযুক্তি ও বাণিজ্যিক উৎপাদন শুরুর বিষয়ে সহযোগিতা চান। রোসাটম জানিয়েছে, ইউনিট-১ শিগগিরই চালু হবে এবং ইউনিট-২ আগামী গ্রীষ্মে উৎপাদনে আসতে পারে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন