উত্তর-পূর্ব ফ্রান্সের তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
মুর্তে-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি জানান, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত চলছে।
পুলিশ সাধারণ মানুষকে তুম্বলেন বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে, যাতে উদ্ধার ও তদন্তকাজে কোনো বিঘ্ন না ঘটে। এদিকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন