সারাদেশ

বৃহস্পতিবার রংপুরের যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) টানা ৯ ঘণ্টা রংপুর নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।