সারাদেশ

শীতের শুরুতেই অতিথি পাখির কলকাকলিতে মুখর হাতিয়া

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। নিমতলী, লালচর ও নিঝুমদ্বীপসহ উপকূলীয় এলাকার নতুন চর, জলাভূমি ও খাল-বিলে এসব পরিযায়ী পাখির আনাগোনায় তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। শীতের শুরুতেই অতিথি পাখির এমন উপস্থিতি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাশাপাশি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ চরাঞ্চল।