সারাদেশ

সোনারগাঁয়ে গ্যাস বিস্ফোরণে চার জনের অবস্থা আশংকাজনক।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কাঁচপুরের সোনাপুর উত্তরপাড়া এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। দগ্ধদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, চারজনের শারীরিক অবস্থাই আশঙ্কাজনক।