সারাদেশ

গৌরীপুরে সুতা কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ময়মনসিংহের গৌরীপুরে ডেল্টা মিলার্স নামের একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কলতাপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির তুলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন কারখানার শ্রমিকরা। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।