
মুরাদনগরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারী নিহত, সন্তানকে নিয়ে বিরোধের অভিযোগ
কুমিল্লার মুরাদনগরে পারিবারিক বিরোধের জেরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুখিয়া বেগম (৩৩) নামে এক নারী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়াকে (৩৫) গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

